এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদের সভাপতিত্বে সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জীব সন্নামত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা বিএনপির সদস্য সচিবসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণ ও জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিতকরণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য খাতকে কাজে লাগিয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সেপ্টেম্বর ১৪, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।