এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকর ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া মওকুফের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, "ঢাকাগামী বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা ও নসিমন-করিমনের অতিরিক্ত চলাচলে শহরে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়েও বাসে উঠলে তাদের কাছ থেকে সাধারণ যাত্রীদের মতোই ভাড়া নেওয়া হচ্ছে। কোথাও কোথাও লাঞ্ছনার ঘটনাও ঘটছে। এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা ও পরিবহন চালক-হেলপারদের প্রশিক্ষণ দেয়া জরুরি।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু ও তানিয়া রহমান প্রমুখ।
যাত্রীকল্যাণ সমিতি এসব দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
মার্চ ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।