এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশে নেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) রাত ৮টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কবির হোসেন মাতুব্বর (৪৮)। তিনি ইন্দুরকানী উপজেলার কালাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শামসুল হক মাতুব্বরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, পিরোজপুর পৌরসভার কৃষ্ণনগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নিক্সন তালুকদার (৫০) তার আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে পরিচিত হন অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সঙ্গে। তারা সৌদি আরবের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিক্সনের কাছ থেকে ভিসা, মেডিকেল ও বিমান টিকিট বাবদ মোট ৬ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করে উল্টো হুমকি দিতে শুরু করেন তারা।
এ ঘটনার পর ২০২৩ সালের ৬ অক্টোবর পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী নিক্সন তালুকদার। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৫ মে রাতে কবির মাতুব্বরকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “ওয়ারেন্টভুক্ত আসামি কবির মাতুব্বরকে গ্রেফতার করে আদালতের নির্দেশে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।