এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় কাগজে-কলমে সারের কোনো সংকট নেই। সরকারী হিসাব অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে এবং নির্ধারিত দামও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে।
রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা ও জানাযায় মাঠ পর্যায়ে বলছে ভিন্ন কথা ! সরকারি দামে সার না পেয়ে দিশেহারা কৃষকরা।
অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সার সংকট তৈরি করে বেশী দামে সার বিক্রি করছে।
কৃষকদের দাবি, উৎপাদনের মৌসুমে ডিলাররা ইচ্ছাকৃতভাবে সার ঘাটতির অজুহাত দেখান। অথচ গোপনে সার অন্য এলাকায় পাচার করে এবং বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। নজরদারির অভাবে ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি চক্র উপজেলায় সারের বাজার নিয়ন্ত্রণ ও পাচার করছে বলে অভিযোগ রয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে এক বস্তা ডিএপি সার বিক্রির কথা থাকলেও বাস্তবে বস্তা প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশী দাম নেওয়া হচ্ছে। একই অবস্থা টিএসপি, ফসফেট সহ অন্যান্য
সারের ক্ষেত্রে। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা হয়ে পরেছেন দিশাহারা । অনেকেই বাধ্য হয়ে বেশি দামে সার কিনছেন, কেউ আবার পর্যাপ্ত সার না পেয়ে চাষাবাদে ঝুঁকি নিচ্ছেন।
উপজেলার শৌলমারী ইউনিয়নের কৃষক আব্দুল মবিন বলেন, “ডিলারের কাছে গেলে বলে সার নেই। কিন্তু খুচরা দোকানে গেলে সার পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। আমরা গরিব কৃষক, এত বেশি দামে সার কিভাবে কিনব?”
পৌর শহরের কৃষক মহুবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডিলারের পিছনে ঘুরেও সার পাই না। কিন্তু বেশি দাম দিলে ঠিকই পাওয়া যায়। সার এখন সোনার হরিণ হয়ে গেছে।”
বিশেষজ্ঞদের মতে, দেশের ধান উৎপাদনের বড় অংশ আসে বোরো মৌসুমে। এ সময়ে সারের বাজারে অনিয়ম চলতে থাকলে উৎপাদন ব্যয় বাড়বে এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। যার সরাসরি প্রভাব পড়তে পারে চালের বাজারে। ফলে শুধু বরাদ্দ ও মজুতের হিসাব দিলেই হবে না-মাঠ পর্যায়ে তদারকি ও কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে সারের সংকট ও বেশী দামে বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।