এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল ইসলাম খান বাবুলের বিশাল বিজয়ের আনন্দ উদযাপন করতে এক অভিনব ও মানবিক উদ্যোগ নিয়েছেন স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুচ আলী প্রামাণিক। বিজয়ের এই আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি এক অসহায় পরিবারের উপার্জনের জন্য একটি নতুন অটোরিকশা উপহার দিয়েছেন।
জানা যায়, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের সুপারী বাগান গ্রামের মৃত আঃ মজিদ খানের ছেলে আব্দুস ছাত্তার খান (৫৫) অটোরিকশা চালিয়ে বৃদ্ধ মা ও প্রতিবন্ধী মেয়েসহ ছয় সদস্যের সংসার চালাতেন। সম্প্রতি উপজেলা সদর বাজার থেকে তার উপার্জনের একমাত্র সম্বল রিকশাটি চুরি হয়ে গেলে পরিবারটি চরম দুর্দশায় পড়ে।
নির্বাচনী প্রচারণাকালে ছাত্তার খানের এই অসহায়ত্বের কথা জানতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্পেন শাখার সহ-সভাপতি ইউনুচ আলী প্রামাণিক। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুল এমপি নির্বাচিত হলে তিনি নিজ খরচে ছাত্তারকে একটি নতুন রিকশা কিনে দেবেন।
এবারের নির্বাচনে ফরিদপুর-৪ আসনে প্রায় ৫৩ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন শহিদুল ইসলাম বাবুল। নেতার এই জয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নতুন একটি অটোরিকশা প্রস্তুত করেন ইউনুচ আলী। তিনি বর্তমানে স্পেনে অবস্থান করায় তার পক্ষে গত শনিবার বাদ মাগরিব চরভদ্রাসন উপজেলা পার্টি অফিসের সামনের চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্তার খানের হাতে নতুন রিকশার চাবি তুলে দেওয়া হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস বাদশা, আঃ কাদের খান, কামরুল হাসান, গোলাম মোস্তফা মোল্যা (সাবেক ভিপি), আকতারুজ্জামান, মামুন, খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামাণিক, নাজমুল প্রামাণিক ও সেন্টু প্রামাণিকও এ সময় উপস্থিত ছিলেন।
নতুন উপার্জনের সম্বল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস ছাত্তার খান। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, "ইউনুচ আলী প্রামাণিকের দয়ায় আমার প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ মাসহ পুরো পরিবার আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। বিপদের দিনে তিনি যে উপকার করলেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।"
এলাকাবাসী জানান, চরভদ্রাসনের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামের সন্তান ইউনুচ আলী প্রামাণিক দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ক্রীড়া ও সামাজিক সংগঠনে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে পদ্মা পাড়ের চরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে।
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নাড়ির টানে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
ডিসেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।