এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় তিনটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে তাদের সদস্যদের আগৈলঝাড়া প্রেসক্লাবে একীভূত করা হয়েছে। এতে নতুন করে ২০ জন সদস্য যুক্ত হওয়ায় প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৮ম সাধারণ পরিষদের সভায় আলোচনার ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব ও আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির বিলুপ্তিপত্র এবং সদস্য তালিকা পর্যালোচনা করে ১৪ জনকে প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মতিপত্র প্রদান করা হয়।
এছাড়া গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৯ম সাধারণ পরিষদের সভায় আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির বিলুপ্তিপত্র ও সদস্য তালিকা পর্যালোচনা করে আরও ৬ জনকে সদস্য করা হয়। রবিবার (১ মার্চ) তাদেরও ফুলেল শুভেচ্ছা ও সম্মতিপত্র দেওয়া হয়।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম বলেন, প্রেসক্লাবকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার সব সাংবাদিক সংগঠনকে একীভূত করা হয়েছে। আমরা সকলে মিলেমিশে কাজ করবো।
সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন জানান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন- এর নির্দেশনায় সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা ও ঐক্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সদস্যরা হলেন- মো. মাসুম হাওলাদার, মো. জহিরুল ইসলাম, মো. সাইফুল মৃধা, মো. লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়, মো. মানিক হাওলাদার, মো. আকতারুজ্জামান, নিরঞ্জন মণ্ডল, জগদীশ মণ্ডল, সৈকত বাড়ৈ, মলয় বিশ্বাস, শফিকুর ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন, ফারুক আকন, সমীরণ রায় ও মো. সরোয়ার আলম সরদার।
ডিসেম্বর ১০, ২০২৫
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
নীলফামারী | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।