এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দেশের বায়ুকে সুন্দর করি, গাছ লাগিয়ে পরিবেশ গড়বো খাঁটি" এবং "সুস্থ থাকি, দেশটাকে পরিষ্কার রাখি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি"—এই স্লোগান ও প্রত্যয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২০০টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। অরাজনৈতিক সামাজিক সংগঠন 'রত্নদিশারী ফাউন্ডেশন'-এর উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় রত্নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় এসব চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়।
রত্নদিশারী ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাকিবুল ইসলাম সাইফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সবুজ, মোঃ দিপু ও মোঃ শাহজালাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি সোহান মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সজল এবং কোষাধ্যক্ষ মোঃ আলিমুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তব্যকালে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তারা সঠিক স্থান নির্বাচন করে ফলজ ও বনজ চারা রোপণ, গোড়ায় পর্যাপ্ত আলো-বাতাস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি কচি চারাগাছ গবাদিপশুর হাত থেকে রক্ষায় বাঁশের খাঁচা বা বেড়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত দুটি করে গাছ লাগিয়ে তা পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠা পর্যন্ত পরিচর্যা করার অঙ্গীকার করানো হয়।
আলোচনা সভা শেষে রত্নদিশারী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সুন্দর-সবুজ বাংলাদেশ গঠনে তাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।