এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানের ফলের বাগানের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে রাতের আঁধারে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মন্নান আকনের ছেলে হেলাল আকন শখের বশে রাজিহার ইউনিয়নের ভালুকশী পূর্ব গোয়াইল গ্রামে নিজ পৈতৃক জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠের গাছ লাগিয়ে একটি বাগান গড়ে তোলেন। সম্প্রতি রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বাগানে প্রবেশ করে এক রাতেই ফলজ ও অন্যান্য প্রজাতির পাঁচ শতাধিক গাছ কেটে ধ্বংস করে দেয়।
ক্ষতিগ্রস্ত হেলাল আকন অভিযোগ করে বলেন, "জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জেরে আমার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। প্রতিবেশী কামাল ফকিরের নেতৃত্বে টাকার বিনিময়ে একদল সন্ত্রাসী ভাড়া করে রাতের আঁধারে আমার শখের বাগানটি কেটে সাবাড় করা হয়েছে।"
এ ঘটনায় হেলাল আকন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে শখের বাগানটি এভাবে একরাতে ধ্বংস করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু এভাবে গাছ কেটে পরিবেশ ও সম্পদের ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।