এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক এবং বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামান মোল্লাসহ অন্যরা।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় পবিত্র ঈদুল আযহার সময় আগৈলঝাড়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপদ যানজট নিয়ন্ত্রণ ও ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষা নিশ্চিতে কঠোর প্রস্তুতির নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জরুরি সেবা, স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন এবং জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, “ঈদ উপলক্ষে জনগণের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আইন শৃঙ্খলা বাহিনী ও সকল স্টেকহোল্ডার সক্রিয়ভাবে কাজ করবে যাতে সকলেই নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।”
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।