এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তাকে (২২) যৌতুকের জন্য হত্যা করার দায়ে স্বামী আসাদ ওরফে বাচ্চুকে (৪৩) নারীর ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও গুণতে বলা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
আসাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর গ্রামের মোঃ ছাত্তার শেখের পুত্র। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় দেওয়ার পর পুলিশ তাকে প্রহরায় কারাগারে নিয়ে যায়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় আসাদ যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন। হত্যার পর লাশ ফেলে পালিয়ে যান তিনি। নিহতের মা জরিনা বেগম ২৮ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করেন, আসাদ মৃত্যুর তিন মাস আগে তার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর যৌতুকের জন্য তাকে নির্যাতন শুরু করলে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরবর্তীতে আসাদ দোষ স্বীকার করে স্ত্রীকে পুনরায় বিয়ে করেন এবং দুজনেই এমবিআই এগ্রো ফার্মে চাকরি শুরু করেন। সেখানে আবারো যৌতুকের জন্য নির্যাতন বাড়ায় আসাদ।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলায় ১০ জন সাক্ষীর জবানবন্দী ও আলামত দ্বারা আসাদের দোষ প্রমাণিত হয়েছে। তারা রাষ্ট্রপক্ষ হিসেবে রায়ে সন্তুষ্ট। এই রায় আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হবে।
সেপ্টেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।