পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৪:২৬ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।