এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমবৌলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. রনি মিয়া (২৪) এবং একই এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাকিব (৩২)।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে আমবৌলা এলাকার ফরমান খানের বাড়ির পাশের রাস্তায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৫ পিস ইয়াবাসহ রনি ও সাকিবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সেপ্টেম্বর ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।