এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের দুর্গম কলাবুনিয়া এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখাকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মধ্যে হঠাৎ এই সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড থেমে থেমে গুলি বিনিময়ের শব্দ শোনা যায়। আকস্মিক এ গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, কলাবুনিয়া এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
অক্টোবর ২২, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।