এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে চলন্ত মোটরসাইকেলে দুই যুবকের মাঝে অচেতন অবস্থায় থাকা যে তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, তিনি প্রকাশ্যে এসে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় হাজির হয়ে ওই তরুণী জানান, তিনি মারা যাননি; অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ ও অচেতন হয়ে পড়েছিলেন।
থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, "পারিবারিক চাপ ও বোনের সঙ্গে মনোমালিন্য সইতে না পেরে বাসা থেকে বের হয়ে যাই। পরে উত্তরার জসীমউদ্দীন এলাকার একটি বারে গিয়ে নিজেই মদ পান করি। সেখানে অতিরিক্ত মদ্যপানের ফলে মাতাল ও অসুস্থ হয়ে পড়লে পরিচিত এক চাচাকে ফোন করি। তিনি এসে আমাকে মোটরসাইকেলে তুলে নেন। গাড়িতে ওঠার সময় পর্যন্ত আমার কিছুটা জ্ঞান ছিল, এরপর আর কিছু মনে নেই।"
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, "আমার সাবেক স্বামী আমার মারা যাওয়ার ভুয়া খবর ছড়িয়েছে। এই বিভ্রান্তি দূর করতেই আমি নিজে থানায় এসে উপস্থিত হয়েছি।"
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আজহার ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে তরুণী নিজেই নিজের অবস্থান পরিষ্কার করতে থানায় আসেন। পুলিশকে তিনি জানিয়েছেন, বারে অতিরিক্ত মদ পানের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে বোনের বাসায় না নিয়ে এক বন্ধুর বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
যেভাবে ঘটনার সূত্রপাত:
গত বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবকের মাঝে ওই তরুণীকে নিস্তেজ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে ‘মাদ্রাসাতুল মাদীনা-বগুড়া’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপরই ছবিটি ভাইরাল হয় এবং তরুণীর অপহরণ বা মৃত্যু নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।