এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে সক্রিয় হওয়া একটি পকেটমার চক্রের ৩৭ জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশনার গাজিউর রহমান জানান, আটক নারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংঘবদ্ধভাবে রাজশাহীতে এসেছিলেন। মাহফিলে আগত বিপুল সংখ্যক মানুষের ভিড়কে কাজে লাগিয়ে পকেটমারি ও চুরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আগে থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের আটক করা হয়।
পুলিশ ও আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর।
আয়োজকদের ধারণা, মাহফিলে রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে। বিপুল এই জনসমাগম ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য মাহফিল এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেপ্টেম্বর ৬, ২০২৬
অক্টোবর ২২, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।