এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এক সময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতিতে জড়িত ছিলেন। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টকশোতে ফজলুর রহমানের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, “উনি এক সময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। উনি আওয়ামী লীগকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন এবং তাদের পক্ষে কথা বলতে চান। তিনি সেটা করতেই পারেন, কিন্তু বিষয়টি তখন অনেকটা ‘পরকীয়া’র মতো হয়ে যায়।”
বিএনপির দলীয় অবস্থান স্মরণ করিয়ে দিয়ে দুদু আরও বলেন, “খাই-দাই আর অর্জন করি বিএনপির, আর অন্য দলের সাফল্য গাইব—এটা তো ঠিক হতে পারে না।” তিনি অভিযোগ করে বলেন, ফজলুর রহমান বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন।
উল্লেখ্য, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়ে ইতিবাচক ও জোরালো বক্তব্য দিতে দেখা যায়। এ নিয়ে দলটির ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।