এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে রাজপথে বেরিয়ে আসেন। এ সময় তাদের কণ্ঠে ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’—এমন সব স্লোগান প্রতিধ্বনিত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরীণ কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন এবং সেখানে টানানো বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগের চেষ্টা চালান।
আন্দোলনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, শনিবার সন্ধ্যার পর কলেজের প্রবেশপথে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ সংবলিত দেয়াললিখনটি দুর্বৃত্তরা কালো রঙ দিয়ে মুছে দেয়। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে এবং ক্যাম্পাসকে স্থায়ীভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবিতে তারা মধ্যরাতে আন্দোলনে নামেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ইডেন কলেজে কোনো ধরনের ছাত্ররাজনীতির চর্চা তারা মেনে নেবেন না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসকে সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১১ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১১ আগস্ট, ২০২৬
ফুটবল | ১১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১১ আগস্ট, ২০২৬
জাতীয় | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।