এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পৃথিবীর সবচেয়ে মধুর ও পবিত্র শব্দের নাম ‘মা’। জন্মের পর সন্তানের মুখে প্রথম উচ্চারিত এবং সবচেয়ে প্রিয় শব্দ এটিই। আজ মে মাসের দ্বিতীয় রোববার—বিশ্ব মা দিবস। যে মায়ের অকৃত্রিম স্নেহ আর মমতায় আমরা পৃথিবীর আলোর মুখ দেখেছি, সেই পরম জননীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বিশেষ দিন আজ।
মা দিবসের ইতিহাস
মা দিবস পালনের নেপথ্যে রয়েছে এক মহৎ ইতিহাস। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যান রিভস জারভিস নামক এক শান্তিবাদী সমাজকর্মী নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। তার ইচ্ছা ছিল, মানুষ যেন মায়েদের ত্যাগের কথা স্মরণ করে একটি দিন তাদের জন্য উৎসর্গ করে।
১৯০৫ সালে অ্যান জারভিস মারা গেলে তার কন্যা আনা মারিয়া রিভস জারভিস মায়ের সেই অপূর্ণ ইচ্ছা পূরণে সচেষ্ট হন। মায়ের স্মৃতি রক্ষার্থে ওই বছর তিনি নিজের ‘সানডে স্কুলে’ প্রথম মা দিবস পালন করেন। তার এই উদ্যোগ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে।
পরবর্তীতে, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে রাষ্ট্রীয়ভাবে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ প্রতি বছর এই দিনে পরম শ্রদ্ধায় দিবসটি উদযাপন করে আসছে।
যদিও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য কোনো বিশেষ দিন বা ক্ষণের প্রয়োজন হয় না, তবুও বছরের এই একটি দিন সারা বিশ্বের মায়েদের সম্মান ও কৃতজ্ঞতা জানানোর প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
জুলাই ১৬, ২০২৬
এপ্রিল ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।