এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপদ্রুত অঞ্চল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মকাণ্ডকে ‘ভাইরাল রোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে ত্রাণ বিতরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাশেদ খান দাবি করেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ১০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, দুর্যোগকবলিত এলাকায় মোট ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মাঝে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং উদ্ধারকাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বন্যাদুর্গত এলাকায় প্রশাসনের কোনো তৎপরতা নেই—এমন অভিযোগ অস্বীকার করে এই বিএনপি নেতা বলেন, জামায়াত আমির ওই অঞ্চলে যাওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যরা দুর্গত এলাকাগুলোতে গিয়েছেন। তবে জামায়াত আমির যেহেতু একজন বিরোধীদলীয় নেতা, তাই স্বাভাবিকভাবেই তাঁর সফরের বিষয়টি গণমাধ্যমে কিছুটা বেশি প্রচারিত হয়েছে।
ডা. শফিকুর রহমানের পানিতে নেমে পরিদর্শনের ধরনের সমালোচনা করে রাশেট খান বলেন, জামায়াত আমির যেভাবে পাঞ্জাবি খুলে কেবল টি-শার্ট পরে পানিতে নেমে গেছেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। কিন্তু জামায়াত আমিরের দায়িত্ব পানিতে নেমে যাওয়া ছিল না; তিনি বরং তাঁর নেতাকর্মীদের বন্যাদুর্গতদের সহায়তায় নিয়োজিত করার নির্দেশনা দিতে পারতেন। প্রকৃতপক্ষে তাঁকে এক ধরনের ‘ভাইরাল রোগে’ পেয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের কাজের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেন সার্বক্ষণিকভাবে পানিতে ভিজে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু জামায়াত আমিরের মতো পাঞ্জাবি খুলে তিনি ভাইরাল হতে পারেননি বলেই সমালোচকরা হয়তো তাঁর কাজের মূল্যায়ন করছেন না।
জুলাই ২৯, ২০২৬
জুলাই ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।