এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে নতুন একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ‘মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি’ নামের এই বিশেষ কমিটি চূড়ান্ত করা হয়।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের অন্যতম নেতা সারোয়ার তুষার।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১০ জন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বসহ উপ-কমিটির অন্য সদস্যরা হলেন:
তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং)
জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া)
ইয়াসির আরাফাত (ইলেকট্রনিক মিডিয়া)
মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া)
আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন)
শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া)
আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং)
যাবের বিন নূর (সদস্য)
ঐশি আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ)
সজীব ওয়াফির (সদস্য)
দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রচার কার্যক্রমের আধুনিকায়ন, গণমাধ্যমের সঙ্গে উন্নত সমন্বয় সাধন এবং এআই ও ফ্যাক্টচেকিং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল যোগাযোগকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতেই এই উপ-কমিটি কাজ করবে।
অক্টোবর ২৭, ২০২৪
সেপ্টেম্বর ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।