এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথভাবে দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম জানান, বুধবার দুপুরে নির্বাচনের পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছামাত্রই স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। নাহিদের দাবি, এই হামলায় আওয়ামী লীগের 'পুনর্বাসিত গুণ্ডা বাহিনীও' যোগ দেয়। হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে লিখেন, "একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন হামলা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি উদ্বেগজনক বার্তা।"
তিনি আরও উল্লেখ করেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তা সরকারের 'আইনের শাসন প্রতিষ্ঠার' প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচনের পর থেকে হাতিয়া অঞ্চলে ঘটে যাওয়া প্রতিটি সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এনসিপি ও বিএনপির মধ্যে রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে হাতিয়ার এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।