এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান ও উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এমপি রেজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মেধা ও তারুণ্যের সমন্বয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ব তুলবো। শোষণ ও বঞ্চনা পেছনে ফেলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আত্রাই-রাণীনগরের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আগামীর আত্রাই হবে দুর্নীতিমুক্ত ও আধুনিক। উপজেলার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌছে দিতে কাজ করে যাব। আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ আত্রাই গড়ে তুলব ইনশাআল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু উপরোক্ত এসব কথা বলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্ব আত্রাই উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক প্রতিটি কাজে আমরা তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো.খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
বান্দরবান | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।