ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় এসডিসির দুই বিভাগে পুরস্কার অর্জন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১১:২০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় এসডিসির দুই বিভাগে পুরস্কার অর্জন

ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় হাঁস-মুরগি ও আধুনিক প্রযুক্তি—এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে উন্নয়ন সংস্থা এসডিসি (SDC)। 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে। মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং এসডিসির উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রদর্শনীতে এসডিসির ‘অ্যাগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ (এএমডি) ইউনিট ও ‘লাইভস্টক রিস্ক মিটিগেশন প্রোগ্রাম’ (এলআরএমপি) প্রকল্পের আওতায় নানা জাতের হাঁস-মুরগি, কোয়েল এবং আধুনিক খামার প্রযুক্তি তুলে ধরা হয়। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ব্রাহামা, সিল্কি ও সুলতান জাতের মুরগি, পোল্ট্রি ও ডেইরি খামারে ব্যবহৃত আইওটি (IoT) প্রযুক্তি, সোলার ও গ্রিন ফার্মিং পদ্ধতি, দেশি মুরগি পালনের টেকসই মডেল, স্বয়ংক্রিয় ডিম পরিষ্কারের যন্ত্র (এগ ক্লিনিং মেশিন) এবং পুষ্টিকর দুগ্ধজাত পণ্যসামগ্রী। মেলায় আগত দর্শনার্থী ও খামারিদের মাঝে এসডিসির এই ব্যতিক্রমী প্রযুক্তি ও প্রদর্শনী ব্যাপক সাড়া ফেলে।

মেলা চলাকালীন এসডিসির স্টল পরিদর্শন করেন সংস্থাটির সহকারী পরিচালক এস এম মঈন মুর্শেদ এবং ফ্যাসিলিটেটর সুকান্ত চন্দ্র রায়। স্টলের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন এসডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. বিপ্লব কুমার মোহন্ত এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজুল ইসলাম। 

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেখানে এসডিসির উদ্ভাবন ও মানসম্মত প্রদর্শনীর স্বীকৃতিস্বরূপ সংস্থাটির হাতে হাঁস-মুরগি ক্যাটাগরিতে প্রথম ও প্রযুক্তি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।