এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬-এর প্রথম সাধারণ অধিবেশন আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)।
সকাল ৮টায় পবিত্র কুরআনের দরসের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আগামী দিনের সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য প্রয়োজন সুপরিকল্পিত প্রস্তুতি। ব্যক্তিগত পর্যায়ে আমলিিয়াতের (ইবাদত) শুদ্ধতা, নৈতিক মানোন্নয়ন এবং কঠোর সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া টেকসই নেতৃত্ব তৈরি করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, আগামী দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও প্রজ্ঞা অর্জন করতে হবে। দেশ ও জাতির সেবায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি ছাত্রশিবিরের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অধিবেশনে সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক অগ্রগতি এবং ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক বিকাশে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ছাত্রশিবির সবসময়ই একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে এবং সামনের দিনগুলোতেও দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
দিনব্যাপী এই অধিবেশনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে নিজ নিজ মতামত তুলে ধরেন।
ডিসেম্বর ১৬, ২০২৫
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।