এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্ভাব্য নাশকতা এবং নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
আজ শনিবার দিনব্যাপী ভাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সতর্ক অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘জেগে আছে ভাঙ্গা, সজাগ আছে ভাঙ্গা’ স্লোগানে রাজপথ মুখরিত রাখেন।
কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, ভাঙ্গায় কোনো অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে ভাঙ্গার মানুষ আজ ঐক্যবদ্ধ। নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের এই সতর্ক পাহারা অব্যাহত থাকবে।
জুলাই ২৫, ২০২৪
সেপ্টেম্বর ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।