ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৪ মার্চ, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা সিভিল সার্জন ‌ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে 

সকাল দশটায় ‌সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতাল ফরিদপুরের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে ‌ বক্তব্য ‌ রাখেন ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিস ‌ ডাক্তার গণেশ কুমার আগরওয়াল ‌,‌ কনসালটেন্ট ‌ ডাক্তার মোয়াজজেম হোসেন 

এম ওসিএস ‌ ডাক্তার ‌আল আমিন সরোয়ার ‌, জেলা সেনেটারী ইন্সপেক্টর ‌ মোঃ বজলুর রশিদ খান । 

‌এ সময় ‌ বক্তারা ‌বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। এজন্য সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, মপ্রধানমন্ত্রী তারেক রহমানের ‌ নির্দেশনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।