এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার কেন্দ্রীয় বাজার ও মধুখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুযায়ী সোহাগ সাহা স্টোরকে ২ হাজার, হাজী বিরিয়ানি হাউজের মালিক জুয়েলকে ১ হাজার, অশোক স্টোরের মালিক অপু বিশ্বাসকে ১ হাজার এবং দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় শাওনের ফুটপাতের দোকানে অপরিচ্ছন্নতা ও নিম্নমানের খাদ্য পরিবেশনের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মৃধা মনিরুজ্জামান মন্নু, মর্নিং পোস্টের ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ সালমান আহমেদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনির প্রতিনিধি রাজিব হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।