এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেড লাইসেন্স করতে এসে শাহীন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ্যেই এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শাহীন মিয়া উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মেন্দেরকান্দী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে শাহীন মিয়া ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ইউপি কার্যালয়ে আসেন। তিনি ভিতরে দাঁড়িয়ে কাগজ প্রস্তুত করছিলেন। এ সময় পূর্বপাড়া এলাকার মাদকাসক্ত শামীম মিয়া (৩৮) হঠাৎ বারান্দা থেকে দা হাতে এসে কোনো রকম উসকানি ছাড়াই শাহীনের মাথায় পরপর দুটি কোপ মারেন। এতে গুরুতর আহত শাহীন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘাতক শামীম মিয়া আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার জালু মিয়ার ছেলে। এলাকাবাসীর ভাষ্যমতে, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, “একজন আরেকজনকে কুপিয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
মে ১৮, ২০২৪
এপ্রিল ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।