এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে বাসটির পেছনের অংশের অন্তত ১০টি আসন পুড়ে ভস্মীভূত হয়েছে।
পল্লবী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে পেছনের দিকের আসনে অবস্থান নেয়। বাসটি কালশী এলাকা অতিক্রম করার সময় তারা সুযোগ বুঝে বাসের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে দ্রুত পালিয়ে যায়। এদিকে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক ও সহকারী (হেলপার) বাসটি থামিয়ে দ্রুত নিরাপদে সরে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে। আগুনে বাসটির পেছনের ১০টি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
জুন ২১, ২০২৫
জানু ৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।