এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচটি উপজেলায় মশাল মিছিল কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে জেলা শহরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে এসব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বড় মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
একই সময়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা সংলগ্ন সড়কে মশাল মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। এছাড়া কোটালীপাড়া, মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানেও পৃথকভাবে একই কর্মসূচি পালিত হয়েছে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ ও দাবি তুলে ধরে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, শনিবারও (২৮ নভেম্বর) জেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হবে। এছাড়া পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর জেলায় দুই দিনের লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছেন নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ১২, ২০২৬
নভেম্বর ২১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।