ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, পৌর মার্কেটের ছাদে বিস্ফোরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৪:১৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, পৌর মার্কেটের ছাদে বিস্ফোরণ

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের সদস্যদের আবাসিক ব্যারাক লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের চালে পড়ে বিস্ফোরিত হয়। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানার সীমানাপ্রাচীর ঘেঁষে পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত দোতলা আবাসিক ব্যারাক ভবন-২ অবস্থিত। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যারাক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। তবে সেটি ব্যারাকে না গিয়ে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে আছড়ে পড়ে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং এলাকায় ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।