এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম বাজারে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে সিটি ব্যাংকের একটি নতুন এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে এ শাখার এজেন্ট প্রতিনিধি মো. মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে কেক কেটে উদ্বোধন করেন সিটি ব্যাংক পিএলসি’র হেড অব এজেন্ট ব্যাংকিং মহিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রিজিওনের রিজিওনাল হেড জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার মো. নাহিদুজ্জামান, ভাঙ্গা এজেন্ট ব্যাংক শাখার স্বত্বাধিকারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, ওহিদুজ্জামান, আনন্দ চন্দ্র সরকার, সাবেক শিক্ষক মোতালেব ফরাজী ও সাবেক সেনা সদস্য আ. বারী মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শাখাটির কার্যক্রম। প্রধান অতিথি মহিবুর রহমান বলেন, “সিটি ব্যাংক দেশের অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য ব্যাংক। অন্যান্য ব্যাংকে নানা সমস্যা থাকলেও সিটি ব্যাংক তার বিশ্বাসযোগ্যতা অটুট রেখেছে। জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”
মার্চ ২০, ২০২৫
আগস্ট ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।