এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসাইন। শনিবার (৩১ জানুয়ারি) তিনি টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এদিন সকালে উপজেলার আড়িয়ল বাজার থেকে তার গণসংযোগ কার্যক্রম শুরু হয়। এরপর তিনি পর্যায়ক্রমে ফজুশাহ বাজার, পুরা বাজার ও বালিগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্রে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে পথসভায় কেএম বিল্লাল হোসাইন বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল ক্ষমতার জন্য নয়, বরং দেশে ন্যায়বিচার এবং ইসলামভিত্তিক আদর্শ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের বিকল্প নেই।" তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বিক কল্যাণে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করার অনুরোধ করেন।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে দলের নির্বাচনী বার্তা ও লিফলেট পৌঁছে দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলাম | ৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।