এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুদক রংপুরের একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন।
দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন,বিশ্ববিদ্যালয়ে জাল সনদ দিয়ে কিছু কর্মকর্তা কর্মচারী চাকরি করছে। এজন্য কমিশনের নির্দেশে দুদক রংপুর থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পাই।
তিনি আরও বলেন,ইতিমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছাঃ ইরিনা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আমরা সনদপত্রগুলো সংগ্রহ করবো। সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে রির্পোট লিখব।
বেরোবি উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, আমরা যেটার কাগজপত্র পেয়েছি। সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সেটাও দুদকের কাছে দেখালাম।দুদকের কাছে যে অভিযোগগুলো এসেছে তারা তা অনুসন্ধান করতে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।