এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ের দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলা চুরির অভিযোগ নিয়ে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সৃষ্ট এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আহতদের মানবিক সহায়তায় তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন (৩১ বীর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে কলা চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। শুরুতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। এতে ৫ জন ম্রো এবং ১ জন ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যসহ মোট ৬ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর রোববার (১৮ জানুয়ারি) সকালে আলীকদম সেনা জোনের একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থল ‘জানালী পাড়া’ পরিদর্শন করে। এ সময় সেনা সদস্যরা আহত ম্রো সম্প্রদায়ের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভীতসন্ত্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সেনাবাহিনীর প্রতিনিধি দল ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বস্ত করে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরণের আইনি সহায়তা প্রদান করা হবে।
এছাড়া, পাহাড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে উভয় পক্ষকে সতর্ক ও শান্ত থাকার পরামর্শ দেয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর এই ত্বরিৎ হস্তক্ষেপ ও মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে আতঙ্ক কেটে স্বস্তি ফিরে এসেছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় আলীকদম সেনা জোনের (৩১ বীর) এই সময়োপযোগী তৎপরতা স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।