এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। সালথা বাজার থেকে শুরু হয়ে যৌথবাহিনীর মহড়া রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের বিভিন্ন বাজার ও সম্ভাব্য ভোটকেন্দ্র ঘুরে পরিদর্শন করে।
মহড়ার সময় স্থানীয় জনগণের মাঝে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা তুলে ধরা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিম অবস্থান নেয়। এ মহড়া ও টহলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে।
মহড়ায় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।
মহড়া চলাকালে সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সকল বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। কেউ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য অংশ নেন।
মার্চ ৮, ২০২৬
এপ্রিল ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।