এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতয়ালী থানাধীন রঘুনন্দপুরের হাউজিং এস্টেট থেকে ৫জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক জনাব পি.এম. মামুনুর রশিদ, সহকারী কর্মকর্তাদের নেতৃত্বে।
গ্রেফতারকৃতরা হলোঃ
আশিকুর রহমান রাহাত (২৫), পিতা-মৃত ফারুক শেখ, মাতা-আঞ্জুমান, হাড়োকান্দি, ফরিদপুর। তার কাছে ২০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে, যার প্রত্যেক প্যাকেটে ২০০ পিস, মোট ৪,০০০ পিস।
মোঃ সুমন মৃধা ইয়াকুব (৩২), পিতা-মৃত তাছের মৃধা, মাতা-মেহেরুন নেছা, হাড়োকান্দি। তার কাছ থেকে ১৪ প্যাকেট (প্রতিটি ২০০ পিস) ও খোলা অবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, মোট ২,৯০০ পিস।
মোঃ মিরাজুল ইসলাম (২৯), পিতা-মোঃ দুলাল মোল্লা, মাতা-তাসলিমা বেগম, হাড়োকান্দি। তার কাছ থেকে ১৬ প্যাকেট (প্রতিটি ২০০ পিস) ইয়াবা উদ্ধার করা হয়েছে, মোট ৩,২০০ পিস।
অভিযানের সময় মাদক ক্রয়-বিক্রয় সহযোগী হিসেবে মোঃ রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬) এবং আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সমস্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ফরিদপুর পুলিশ এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।