ফরিদপুরের প্রধান সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২২ জুন, ২০২৬ ৬:০৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের প্রধান সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ফরিদপুর শহরেরর প্রধান সড়ক ধুলামুক্ত করা এবং শহরের সরকারি পুকুরগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফরিদপুর জেলা কমিটি ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মো সোহরাব হোসেনেন নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক হাসানউজ্জামান, সুজনের জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, রেহেনা প্রিয়া,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মনোয়ারা বেগম, সুজনের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ পলাশ, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মুজিব সড়কে দীর্ঘদিন ধরে ধুলাবালুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মুজিব সড়ককে ধুলামুক্ত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শহরের সরকারি পুকুরগুলো অনেক ক্ষেত্রে ভরাট ও দখলের ঝুঁকিতে রয়েছে। এসব পুকুর খনন, সংস্কার ও সংরক্ষণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।