এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সন্তানের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়া এবং শত অবহেলার পরেও ভালোবেসে যাওয়া এক নিঃস্বার্থ বাবার চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। বাবা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘বাবার ডায়রি’-তে তাকে ‘আনিস সাহেব’ নামের এই আবেগঘন ও আত্মত্যাগী চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি ‘সিনেপ্লাস স্টুডিও’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পের এই নাটকে আজিজুল হাকিমকে ফুটিয়ে তোলা হয়েছে একজন স্নেহময় ও দানশীল বাবা হিসেবে। জীবনের নানা অভিজ্ঞতা, অনুভূতি ও মনের না-বলা কথাগুলো ডায়েরির পাতায় লিখে রাখাই ছিল তার অভ্যাস। তবে জীবনের শেষ সময়ে এসে তাকে সন্তানের অবহেলা, উপেক্ষা এবং তীব্র মানসিক কষ্টের মুখোমুখি হতে হয়।
নাটকের গল্পে দেখা যায়, ব্যক্তিগত ব্যস্ততা ও নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন থেকে ছেলে আরমান ধীরে ধীরে তার বাবা আনিস সাহেবের কাছ থেকে দূরে সরে যায়। একপর্যায়ে গভীর অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান আনিস সাহেব। এরপর ঘটে যায় এমন কিছু ঘটনা, যা আরমানের জীবনকে আমূল বদলে দেয়। বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া ডায়েরির পাতা থেকে আরমান আবিষ্কার করে বাবার ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার না-বলা গল্পগুলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—বাবার কাছে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ তার অবশিষ্ট থাকে না।
নির্মাতারা জানিয়েছেন, নাটকটির মাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, শ্রদ্ধা ও ভালোবাসার এক গভীর বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বাবা দিবসকে সামনে রেখে নির্মিত এই নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করবে বলে আশা করছেন তারা।
নাটকটি প্রযোজনা করেছেন মো. নাজমুল হক। এর রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সম্রাট চৌধুরী। আজিজুল হাকিমের পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ ও তমাল মাহবুবসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণে আরিফুল ইসলাম, সম্পাদনায় সম্রাট আজাদ এবং আবহ সংগীত পরিচালনায় ছিলেন শাহরিয়ার রাফাত।
জুলাই ১১, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।