গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২২ জুন, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২২ জুন ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, বরং আগের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক ভালো রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সবসময় তৎপর রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ উপায়ে সভা-সমাবেশ করা যেকোনো বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং এর মাধ্যমেই দেশে গণতন্ত্রের বিকাশ ঘটে।

সেনা মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী জানান, বিশেষ পরিস্থিতিতে বা প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও শক্তি বাড়াতে হয়। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য অপতৎপরতা ও বিশৃঙ্খলা রুখতেই মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, আজ সকালে নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলার সুরক্ষায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে একটি চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে এই চিঠি পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।