এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতায় হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন আব্দুল হাকিম সরকার নামের এক বিদেশগামী যাত্রী। ব্যাগটিতে পাসপোর্ট, বৈদেশিক মুদ্রা (ডলার), মোবাইল ফোন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র ছিল।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ও গণসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেট এলাকায় অসাবধানতাবশত নিজের হাতব্যাগটি ফেলে রেখে যান জয়পুরহাটের সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম সরকার। সে সময় ওই এলাকায় কর্তব্যরত আনসার সদস্য মো. রইস উদ্দিন পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন। নিরাপত্তার স্বার্থে ব্যাগটি নিজের হেফাজতে নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. জামিরুল ইসলামকে অবহিত করেন।
পরবর্তীতে প্রকৃত মালিকের সন্ধান পেতে বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (FIDS) সাহায্যে মাইকিং করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই, রাত প্রায় ১টা ৩০ মিনিটে, সংশ্লিষ্ট যাত্রী সেখানে হাজির হয়ে ব্যাগটির মালিকানা দাবি করেন।
এরপর মোবাইল ও পাসপোর্টের তথ্যের সঙ্গে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যাগে থাকা সব মালামাল অক্ষত ও সুরক্ষিত অবস্থায় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান মালামাল ও জরুরি নথিপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল হাকিম সরকার। তিনি আনসার সদস্যদের সততা, দ্রুত পদক্ষেপ ও মানবিক ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন এবং বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেপ্টেম্বর ৮, ২০২৬
নভেম্বর ৯, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।