এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজপথে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে কঠোর বার্তা দিয়েছে ‘১১ দলীয় ঐক্য’। জোটটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দল যদি আইন অমান্য করে রাজনৈতিক কার্যক্রম চালাতে চায়, তবে তা প্রতিহত করার সম্পূর্ণ দায়ভার সরকারের।
আজ সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিগত সরকারের আমলের সব গুম, খুন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি।
দেশের সামগ্রিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামিদুর রহমান আযাদ বলেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও সরকারের কোনো মাথাব্যথা নেই, যা অত্যন্ত উদ্বেগের। এছাড়া সীমান্ত হত্যা ও পুশইন ইস্যু মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও আগের চেয়ে অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
২৩ জুন ঘিরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক তৎপরতা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়ক বলেন, কোনো নিষিদ্ধ দল যদি আইন অমান্য করে মাঠে নামার চেষ্টা করে, তবে তাদের প্রতিহত করার দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। এ বিষয়ে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।