এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্কটল্যান্ড ম্যাচের আগে স্বস্তির হাওয়া বইছে ব্রাজিল শিবিরে। পায়ের পেশির (কাফ) চোট কাটিয়ে অবশেষে পূর্ণ অনুশীলনে ফিরেছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির দলের জন্য এটি বড় এক সুসংবাদ। গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে সাইডবেঞ্চে দেখা যেতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। এমনকি ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের দিন দলের সঙ্গে ভ্রমণও করেননি। তবে শুক্রবার ও শনিবার এককভাবে গা-গরম করার পর, দলের মূল অনুশীলনে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড। এর ফলে ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, স্কটল্যান্ড ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে। কোচের পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘ চোট কাটিয়ে ধাপে ধাপে তাকে মূল দলের ছন্দে ফিরিয়ে আনা হচ্ছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সরাসরি শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম হলেও, ম্যাচের পরিস্থিতি বুঝে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।
আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা এন্দ্রিকদের উপস্থিতিতে নেইমার হয়তো এখন আর দলের একমাত্র ভরসা নন, তবে তার খেলার গতি পরিবর্তন করার ক্ষমতা, নিখুঁত পাস এবং বড় ম্যাচের অভিজ্ঞতা ব্রাজিলের জন্য এখনও দারুণ মূল্যবান।
বিশেষ করে রাফিনিয়ার চোটের পর নেইমারের ফেরার গুরুত্ব আরও বেড়েছে। হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) তথ্য অনুযায়ী তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন, তবে মাঠে ফিরতে তার কতদিন লাগবে তা এখনও নিশ্চিত নয়। ডান প্রান্তের আক্রমণে রাফিনিয়ার গতি ও প্রেসিংয়ের অভাব মেটাতে আনচেলত্তিকে নতুন করে ছক কষতে হচ্ছে।
বর্তমানে গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো এবং ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউটের লড়াইয়ে টিকে আছে স্কটল্যান্ড। ফলে মায়ামির এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা নয়, গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ পা রাখার বড় লড়াই।
স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় জ্যাক হেন্ড্রি অবশ্য জানিয়েছেন, নেইমারের ফেরাটা বড় চ্যালেঞ্জ হলেও ব্রাজিলের বিপক্ষে পয়েন্ট আদায় করে নকআউট পর্ব নিশ্চিত করতে মুখিয়ে আছেন তারা।
দীর্ঘ চোট ও ফিটনেস সংক্রান্ত নানা আলোচনার মাঝে নেইমারের জন্য এই বিশ্বকাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে নকআউট পর্বের কঠিন পথ সামনে রেখে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না টিম ম্যানেজমেন্ট। স্কটল্যান্ড ম্যাচে বেঞ্চ থেকে খেলিয়ে নেইমারের ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনাই হবে কোচ আনচেলত্তির প্রথম লক্ষ্য। রাফিনিয়ার ইনজুরিতে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, নেইমারের প্রত্যাবর্তনের আভাসে ব্রাজিল শিবিরে সেই মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলছে।
জুলাই ১১, ২০২৬
জুন ২১, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।