এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে তাঁরা বেইজিংয়ের পথে রওনা হন।
এর আগে, আজ সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’—যা ‘গ্রীষ্মকালীন দাভোস’ নামে পরিচিত—তাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বমঞ্চের বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।
কূটনৈতিক মহলের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ দেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। এই সফরের মাধ্যমে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে, গত সোমবার (২২ জুন) দ্বিপাক্ষিক এই সফরে চীনের দালিয়ানে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।