এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান জানান, মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রীর আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্তের জন্য ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যদি আইনের কোনো ব্যত্যয় বা নিয়মলঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাজধানীতে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অস্ত্র হাতে অংশ নিতে দেখা গেলে জনমনে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। অভিযানের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, তিনি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করেননি; বরং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে একটি জোরালো প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিতেই সেখানে গিয়েছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
ভারত | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।