এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে একটি মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন ইশরাক হোসেন। ওই সময় তাঁর সঙ্গে থাকা সহযোগীদের হাতেও আগ্নেয়াস্ত্র প্রদর্শিত হতে দেখা যায়। অভিযানের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহল এবং খোদ বিএনপির ভেতরেও তীব্র অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। বিতর্ক ছড়িয়ে পড়ার একদিনের মাথায় ইশরাকের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত এলো।
দল ও সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত, মাদকবিরোধী উদ্যোগ ইতিবাচক হলেও একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে রাস্তায় নামা প্রশাসনিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মাদক দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কেন আইন নিজের হাতে তুলে নিলেন—সে প্রশ্নই বড় হয়ে দেখা দেয়।
বিশেষ করে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসনসহ অন্তত ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কঠোর বার্তা দেন। সরকারের সেই ইতিবাচক পদক্ষেপের দিনেই বিকেলে প্রতিমন্ত্রীর এই ‘অস্ত্রকাণ্ড’ ঘটায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা। এমনকি দলীয় নেতাকর্মীদের অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের আচরণ মন্ত্রিসভার সম্মিলিত দায়িত্বশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।
রাজনৈতিক বিশ্লেষক ও সরকার-সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব গ্রহণের পর একজন প্রতিমন্ত্রীকে এমন দ্রুততম সময়ে পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিলেন যে—মন্ত্রিসভার সদস্যদের আচরণ, শৃঙ্খলা ও জবাবদিহির প্রশ্নে সরকার কোনো ধরনের আপস করবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।