এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচাঁ নদীর চরখালী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং নদীতীরবর্তী জনপদ রক্ষার দাবিতে মানববন্ধন ও সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ফেরিঘাট ও সংযোগ সড়কে অবস্থান নেন। এতে প্রায় দেড় ঘণ্টা ফেরি ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কচাঁ নদীর চরখালী মোহনায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীতীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত এ বালু উত্তোলন বন্ধ করা না হলে বহু পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।” বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ, নদীভাঙন রোধে দ্রুত পদক্ষেপ এবং এ কাজে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে সড়ক ও নৌপথে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ট্যাক্সি, অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মো. আল-আমীন হাওলাদার, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা আবদুল ওহাব মাঝি ও মানিক মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অক্টোবর ১০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।