পদত্যাগের খবরকে গুজব বলে কান না দিতে অনুরোধ প্রতিমন্ত্রী ইশরাকের

অনলাইন ডেস্কঃ
১৮ অক্টোবর, ২০২৬ ১১:২২ পিএম
শেয়ার করুন:
পদত্যাগের খবরকে গুজব বলে কান না দিতে অনুরোধ প্রতিমন্ত্রী ইশরাকের

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের যে গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে এ ধরনের উড়ো খবরে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে পদত্যাগের খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “দয়া করে সবাই বিষয়টিকে গুজব হিসেবে বিবেচনা করবেন। এর কোনো সত্যতা নেই। দল কিংবা সরকারের পক্ষ থেকে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা কোনো উড়ো খবরের মাধ্যমে জানা যাবে না।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “এমন কোনো সিদ্ধান্ত এলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেই তা জানানো হবে। যারা এ তথ্য ছড়াচ্ছে, তারা অসত্য তথ্যকে খবর হিসেবে প্রচার করছে। সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এরপরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। 

সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্রের বরাতে বিভিন্ন মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লেও সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে পদত্যাগের খবরকে নাকচ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।