এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটির সূচনা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানের শুরুতে বাউল সম্রাট লালন শাহের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবনাদর্শ, দর্শন ও কালজয়ী সৃষ্টির ওপর আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালন শাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শনের মূর্ত প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের মুক্তি ও সাম্যের গান গেয়েছেন। বক্তারা লালন শাহের অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি লালনের কালজয়ী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।