এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই; দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় সুজন পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।
সুজনের জেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চাঁন ও জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি সুস্থ গণতান্ত্রিক ধারার জন্য রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।” এ সময় সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, রাজনৈতিক সহনশীলতা, দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য ড. আবদুল হিল মাহামুদ, পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান এবং সাংবাদিক জুবায়ের আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।